১৭ জুন ২০২০


স্বাস্থ্যবিধি অমান্যকারীদের বিরুদ্ধে সিসিকের অভিযান

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে সিলেট সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত।

বুধবার অভিযানে ৫ দোকানিকে সাড়ে ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও প্রধান রাজস্ব কর্মকর্তা মো. জসীম উদ্দিন জানান, নগরের লালদিঘীরপার ও টিলাগড়ে অভিযান চালানো হয়েছে। এসময় ৫টি দোকানে ক্রেতা-বিক্রেতাদের মাঝে শারীরিক দূরত্ব বজায় না রাখা ও মাস্ক না পরাসহ সরকারি স্বাস্থ্যবিধি লঙ্ঘনের দায়ে ৫টি মামলা করা হয় এবং মোট ১২৫০০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে সিটি করপোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও সিলেট মেট্রোপলিটন পুলিশের সদস্যরাও উপস্থিত ছিলেন।

শেয়ার করুন