১৬ ফেব্রুয়ারি ২০২৩


জেলা আইনজীবী সমিতির ৭ কোটি ১১ লাখ টাকার বাজেট ঘোষণা

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বেলা ২টায় সিলেট জেলা আইনজীবী সমিতির ০২ নম্বর হলে সমিতির বার্ষিক বাজেট সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি এডভোকেট মি. অশোক পুরকায়স্থ’র সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক-১ এডভোকেট মোহাম্মদ সলমান উদ্দিন ও যুগ্ম সম্পাদক-২ এডভোকেট মোহাম্মদ সাইফুর রহমান এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত হয়। বাজেট সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সমিতির সিনিয়র সদস্য মোঃ আব্দুর রহমান চৌধুরী এডভোকেট এবং গীতা পাঠ করেন সমিতির সিনিয়র সদস্য এডভোকেট ড. দিলীপ কুমার দাস চৌধুরী। সভায় সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট গোলাম ইয়াহ-ইয়া চৌধুরী সুহেল সভার শুরুতে সমিতির ২০২৩ সনের ৭ কোটি ১১ লাখ ৫৬ হাজার ৯১৭/- টাকার বাজেট পেশ করেন।

বাজেট সাধারণ সভায় উপস্থিত ছিলেন সমিতির সহ সভাপতি-০১ এডভোকেট কামাল হোসেন, সহ সভাপতি-০২ এডভোকেট মোঃ আব্দুর রহিম, সমাজ বিষয়ক সম্পাদক এডভোকেট মোঃ মতিউর রহমান, সহ-সমাজ বিষয়ক সম্পাদক এডভোকেট মোঃ তানভীর আহমদ, লাইব্রেরী সম্পাদক এডভোকেট রঞ্জু দেবনাথ, প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট মোঃ আব্দুর রহমান চৌধুরী, সহকারী নির্বাচন কমিশনার এডভোকেট আল-আসলাম মুমিন ও এডভোকেট শ্রী সজল চন্দ্র পাল, সহ-সম্পাদক এডভোকেট জনাব নাদিম রহমান, এডভোকেট জনাব মোহাম্মদ তোফায়েল আহমদ ও এডভোকেট জনাব এ.এইচ.এম. ওয়াসিম, কার্যনির্বাহী কমিটির সদস্য এডভোকেট মোঃ আখতার হোসেন খান, এডভোকেট মোঃ রাজ উদ্দিন, এডভোকেট আব্দুল মান্নান চৌধুরী, এডভোকেট মোঃ আখতার বখ্স জাহাঙ্গীর, এডভোকেট আব্দুল মালিক, এডভোকেট মোঃ আব্দুল ওদুদ, এডভোকেট শ্রী জ্যোতির্ময় পুরকায়স্থ (কাঞ্চন), এডভোকেট নোমান মাহমুদ, এডভোকেট আশিক উদ্দিন আশুক, এডভোকেট এমাদ উদ্দিন, এডভোকেট আবু মোহাম্মদ আসাদ এবং সাবেক সভাপতি, সাবেক সাধারণ সম্পাদক, বিজ্ঞ সিনিয়র এডভোকেটগন।

সাধারণ সম্পাদক উপস্থাপিত বাজেট সম্পর্কে গঠনমূলক আলোচনার জন্য সভায় উপস্থিত সদস্যবৃন্দকে আহ্বান জানালে আলোচনায় অংশ গ্রহণ করেন সমিতির সদস্য যথাক্রমে সাবেক সভাপতি এডভোকেট আব্দুল খালিক, এডভোকেট এ.কে.এম. শমিউল আলম, এডভোকেট এ.টি.এম. ফয়েজ উদ্দিন, সাবেক পি.পি. এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সাবেক সহ সভাপতি-১ এডভোকেট এ.কে.এম. ফখরুল ইসলাম, এডভোকেট মোহাম্মদ আব্দুছ ছত্তার, এডভোকেট শংকর লাল দাশ, এডভোকেট মুমিনুর রহমান টিটু, এডভোকেট জোহরা জেসমিন, এডভোকেট মোঃ আলীম উদ্দিন, এডভোকেট শামীম আহমদ সিদ্দিকী, এডভোকেট মোঃ বাবুল মিয়া, এডভোকেট বদরুল আহমদ চৌধুরী, এডভোকেট আজাদ আহমদ, এডভোকেট মোঃ দেলওয়ার হোসেন, এডভোকেট মুজিবুর রহমান মুজিব, এডভোকেট মোঃ ছমির উদ্দিন প্রমুখ।

সমিতির সভাপতি এডভোকেট মি. অশোক পুরকায়স্থ বাজেটের উপর সমাপনী বক্তব্য প্রদানকালে সকলের দৃষ্টি আকর্ষণপূর্বক সর্বমোট ৭ কোটি ১১ লাখ ৫৬ হাজার ৯১৭ টাকা আয়, ৭ কোটি ১১ লাখ ৪৩ হাজার ৬২৫ টাকা ব্যয় এবং ১৩ হাজার ২৯২ টাকা উদ্বৃত্ত সম্বলিত বাজেট অনুমোদনের জন্যে প্রস্তাব করলে সভা কর্তৃক সর্বসম্মতিক্রমে করতালির মাধ্যমে প্রস্তাবিত বাজেট পাশ পাশ বলে অনুমোদিত ও গৃহীত হয়।

শেয়ার করুন