১৭ জুন ২০২০
নিজস্ব প্রতিবেদক: সিলেট জেলায় আরও ২৬ জনের করোনা শনাক্ত হয়েছে। ঢাকা থেকে এই ২৬ জনের রিপোর্ট আসে।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকার ল্যাবে সিলেট জেলার আরও ২৬ জনের করোনা শনাক্ত হয়েছে। মঙ্গলবার রাতে ঢাকা থেকে এই রিপোর্ট আমাদের কাছে পাঠানো হয়।
এনিয়ে সিলেট জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫৬৪ জনে। এ পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৩ জন এবং ইতিমধ্যে সুস্থ হয়েছেন ২১০ জন।