৭ জুন ২০২২
কোম্পানীগঞ্জ প্রতিনিধি : কোম্পানীগঞ্জ উপজেলায় জেলা তথ্য অফিসের আয়োজনে নারী শিশু উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) ১ম সংশোধন শীর্ষক প্রকল্পের (জিওবি) কার্যক্রমের আওতায় নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে সিলেট জেলা তথ্য অফিসের পরিচালক উজ্জ্বল শীলের সভাপতিত্বে কোম্পানীগঞ্জ উপজেলা হল রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং।
সিলেট জেলা তথ্য অফিসের পরিচালক স্বাগত বক্তব্যে বলেন, শিশু ও নারীর অধিকার, নারীর ক্ষমতায়ন ও নারীর প্রতি মানুষের আচার-আচরণের ইতিবাচক পরিবর্তনের জন্য তথ্য অফিস নিয়মিত কাজ করে যাচ্ছে। গত বন্যার সময় কোম্পানীগঞ্জ উপজেলার তেলিখালে বন্যার প্রস্তুতি ও করনীয় নিয়ে চলচ্চিত্র প্রদর্শনী করা হয়। এতে দেখানো হয়েছে বন্যা আসার আগে কি কি প্রস্তুতি নিতে হয় এবং বন্যার পরে কি কি করতে হবে। এ ছাড়াও সাম্প্রদায়িকতা, গুজব, অপপ্রচার, প্রতিহিংসার রাজনীতি, করোনাভাইরাস সংক্রমণ রোধ, করোনা টিকা গ্রহণ, নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ, জন্ম নিবন্ধন, বাল্য বিবাহ, ইভটিজিং, মাদক ও জঙ্গিবাদ প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে তথ্য মন্ত্রণালয়ের অধীনে কাজ করে যাচ্ছে তথ্য অফিস।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কোম্পানীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান লাল মিয়া, কোম্পানীগঞ্জ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আপ্তাব আলী কালা মিয়া, সাবেক মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার শফি উদ্দিন রেনু, ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াদ আলী, উত্তর রণিখাই ইউনিয়ন চেয়ারম্যান ফয়জুর রহমান, ইসলামপুর পূর্ব ইউনিয়ন চেয়ারম্যান আলমগীর আলম, কোম্পানীগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট ডাক্তার ফাতেহা রেজওয়ানা, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের পাঠাগার সম্পাদক আকবর রেদওয়ান মনা, কোম্পানীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল জলিল, কোম্পানীগঞ্জ উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার আব্দুল আজিজ, কোম্পানীগঞ্জ ইমাম সমিতির সভাপতি হাফিজ মাওলানা মাছুম আহমদ, ইসলামিক ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার মুজিবুর রহমান, পরিষদ মসজিদের ইমাম মাও. নুর উদ্দিন, থানা মসজিদের ইমাম মাও. আমিরুল ইসলাম, তেলিখাল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আজিম উদ্দিন, দক্ষিণ রণিখাই ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জামাল উদ্দিন।