৪ ডিসেম্বর ২০২৩
ডেস্ক রিপোর্ট : নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন। এ অভিযোগে সিলেট-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরীকে তলব করেছে নির্বাচন কমিশন (ইসি)।
শনি ও রোববার (৩ ডিসেম্বর) পৃথক চিঠিতে তাকে সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দিয়েছেন নির্বাচনী অনুসন্ধান কমিটির (সিলেট-২) চেয়ারম্যান মোহাম্মদ মোস্তাইন বিল্লাহ।
চিঠিতে মঙ্গলবার (৫ ডিসেম্বর) সিলেট জজ কোর্টের ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে তাকে হাজির হতে বলা হয়েছে।তবে আওয়ামী লীগের প্রার্থী শফিকুর রহমান চৌধুরীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
এরআগে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে এ আসনের জাতীয় পার্টির প্রার্থী ইয়াহইয়া চৌধুরীকেও তলব করেছিল ইসি। রোববার সকালে নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যানের কাছে সশরীরে তিনি লিখিত ব্যাখ্যা দেন।
সংশ্লিাষ্ট সূত্রগুলো এ তথ্য নিশ্চিত করেছে।