১৭ জুন ২০২০
দিরাই প্রতিনিধিঃ দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান কাজী কে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ।
গত ৯ জুন স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মোঃ ইফতেখার আহমদ চৌধুরী সাক্ষরিত জনস্বার্থে এক আদেশে ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান কাজী কে বরখাস্ত করা হয়।
জারিকৃত আদেশ সূত্রে জানাযায়, দিরাই থানায় দায়েরকৃত মামলা নং ১৫৯/১৮ এর এজহারভুক্ত আসামী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহজাহান কাজীর বিরুদ্ধে পুলিশের দাখিলকৃত প্রতিবেদনটি বিজ্ঞ আদালত কর্তৃক গ্রহীত হয়। ইউপি চেয়ারম্যান কর্তৃক অপরাধমূলক কার্যক্রম পরিষদের জনস্বার্থ পরিপন্থি হওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।