৯ জুন ২০২৩
ব্যাপক উৎসাহ উদ্ধীপনা ও ধর্মীয়ভাবগাম্ভীর্যের মধ্যেদিয়ে শুরু হয়েছে হজরত শাহজালালের (রহ.) ৭০৪ ওরস মেবারক। শুক্রবার সকাল থেকে ওরস শুরু হয়ে শেষ হবে শনিবার ভোররাতে। ওরস’কে কেন্দ্রকরে মাজার প্রাঙ্গনকে আলোক সজ্জায় সজ্জিত করা হয়েছে। ছবি – শাওন চৌধুরী
শিপন চন্দ জয় : ব্যাপক উৎসাহ উদ্ধীপনা ও ধর্মীয়ভাবগাম্ভীর্যের মধ্যেদিয়ে শুরু হয়েছে হজরত শাহজালালের (রহ.) ৭০৪ ওরস মেবারক। শুক্রবার সকাল থেকে ওরস শুরু হয়ে শেষ হবে শনিবার ভোররাতে। ওরস’কে কেন্দ্রকরে মাজার প্রাঙ্গনকে আলোক সজ্জায় সজ্জিত করা হয়েছে।
প্রতিবছর আরবি মাসের ১৯ ও ২০ জিলকদ দুই দিনব্যাপী হজরত শাহজালালের (র.) ওরস অনুষ্ঠিত হয়ে থাকে। শুক্রবার সকালে ঐতিহাসিক গিলাফ ছড়ানোর মাধ্যমে ওরস কার্যক্রমের মূল আনুষ্ঠানিকতা শুরু করে শাহজালাল (রহ.) দরগাহ কর্তৃপক্ষ। শনিবার ভোররাতে অনুষ্ঠিত হবে আখেরি মোনাজাত, এরপর তাবারূক (শিরণী) বিতরণের মধ্যদিয়ে সমাপ্ত হবে দুইদিন ব্যাপী ওরসের কার্যক্রম।
এর আগে বৃহস্পতিবার থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ওরস উপলক্ষে ভক্ত আশেকানরা জড়ো হতে শুরু করেন। শাহজালালের শানে বিভিন্ন গান ও গজল গেয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকেও মাজারে আসেন ভক্ত-আশেকানরা। অসংখ্য অনুরাগীরা শামিয়ানা টাঙিয়ে দলে দলে জড়ো হয়েছেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিল্পীগোষ্ঠীরাও ভক্তিমূলক গানেরজলসা বসিয়েছেন মাজার এলাকায়। এছাড়াও শান্তিপূর্ণভাবে ওরস সম্পন্ন করতে প্রশাসন এবং মাজার কর্তৃপক্ষ নিয়েছে বিভিন্ন পদক্ষেপ।
মাজার সংশ্লিষ্টরা জানান, ওরসের সার্বিক নিরাপত্তায় নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা। দরগাহ এলাকায় বসানো হয়েছে অত্যাধুনিক সিসি ক্যামেরা এবং মাজারের প্রত্যেকটি প্রবেশ দ্বারে বাড়ানো হয়েছে বাড়তি পুলিশি নিরাপত্তা।