২৮ মে ২০২৩
নিজস্ব প্রতিবেদক : হঠাৎ করেই সিলেট সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র ও বিএনপির কেন্দ্রীয় নেতা আরিফুল হক চৌধুরীর বাসায় গেছেন সরকার দলের মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী। নির্বাচনকালে রাজনীতির দুই মেরুর দুই নেতা হঠাৎ করে কেনো মিলিত হলেন এ নিয়ে চলছে নানান আলোচনা। কেউ বলছেন আরিফুল হককে ম্যানেজ করতে, কেউ বলছেন সৌজন্য সাক্ষাত করতে, আবার কেউ বলছেন দোয়া ও আশীর্বাদ নিতে গিয়েছিলেন বর্তমান মেয়রের বাসায়।
রোববার সকালে হঠাৎ করেই সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর কুমারপাড়াস্থ বাসভবনে হাজির হন সিসিক নির্বাচনে নৌকা মার্কার মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী। এ সময় তাকে স্বাগত জানান মেয়র আরিফ ও তার স্ত্রী শ্যামা হক।
এসময় দুই নেতা পরস্পরে শুভেচ্ছা বিনিময় শেষে কিছু সময় একান্ত আলোচনা করেন। তবে কোন কোন বিষয় নিয়ে তাদের মধ্যে আরৈাচনা হয়েছে, সে বিষয়ে তার কিছু বলেননি।
তবে অনেকের ধারণা আরিফুল হক চৌধুরী মেয়র পদে প্রার্থী না হওয়ায় গণসংযোগের অংশ হিসেবে তাঁর বাসায় গিয়েছেন আনোয়ারুজ্জামান। তবে কেউ কেউ বলছেন মেয়র পদপ্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী আসন্ন সিসিক নির্বাচনে মেয়র আরিফুল হক চৌধুরীর দোয়া ও সার্বিক সহযোগিতা কামনার্থে তাঁর বাসায় যান ।
উল্লেখ্য, আরিফুল হক চৌধুরী এবার সিলেট সিটি করপোরেশন নির্বাচন করেছেন না। গত ২০মে রেজিস্ট্রারি মাঠে অনুষ্ঠিত জনসভায় রিনর্বাচন বর্জনের ঘোষণা দেন তিনি।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, সিলেট সিট করপোরেশন নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ২১ জুন। ওই নগরের ৪২ ওয়ার্ডে ভোট গ্রহণ করা হবে ইভিএম-এ। ২৩মে ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। এরপর ২৫ মে মনোনয়নপত্র বাছাই করা হয়।
আপিলের শেষ তারিখ ছিলো রোববার । ১ জুনের আগে আপিল নিষ্পত্তি করা হবে এবং ওইদিনই মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ।