এসময় সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি মনোয়ার হোসেন হিমেল, সাধারণ সম্পাদক আবু সালেহ জনি, দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক শাহনুর আহমদ সুলতান, সমাজসেবা সম্পাদক মিজানুর রহমান হেলন, সহ- শিক্ষা সম্পাদক সুদীপ কুমার দাস, কৃষি বিষয়ক সম্পাদক আহমদ শিপন, ধর্ম বিষয়ক সম্পাদক (সমাতম) দিলীপ দাস, সিনিয়র সদস্য রহমত আলী হৃদয়, সামছুল কবির ফখরুল, রিমু আহমদ, পারভেজ আহমেদ, সাগর কৃষ্ণ, জয় দাস প্রমুখ।
সভাপতি মনোয়ার হোসেন হিমেল বলেন, আমরা সুনামগঞ্জ জেলার প্রতিটি উপজেলায় গ্রামে পর্যায়ে গিয়ে অসহায় মানুষদের কাছে খাদ্য সামগ্রী পৌছে দেওয়ার লক্ষে ‘মানবিক ভালবাসা” শ্লোগানে এই কার্যকমের শুরু করলাম। সবাই আমাদের পাশে থেকে সহযোগীতা করবেন। আমরা যেন সুনামগঞ্জ জেলার ১১ টি উপজেলায় পর্যায়ক্রমে প্রতিটি অসহায় মানুষকে বিজয় সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে মানবিক ভালবাসা পৌছে দিতে পারি।