১৫ নভেম্বর ২০২০


সুনামগঞ্জে বিশ টাকার জন্য যুবক খুন

শেয়ার করুন

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে পাওনা ২০ টাকা না পেয়ে আফির উদ্দিন (২৫) নামে এক যুবককে ছুরিকাঘাতে খুন করা হয়েছে। নিহত আফির মঈনপুর (জগন্নাথপুর) গ্রামের মো. ফজিল হকের ছেলে।

শনিবার রাতে সদর উপজেলার সুরমা ইউনিয়নের মইনপুর জগন্নাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে নিজ বাড়ির সামনে আফির উদ্দিন (২৫) দাঁড়িয়ে ছিলেন। এসময় মুদি দোকানদার মো. ইকবাল হোসেনের ছেলে মো. হৃদয় হোসেন পাওনা ২০ টাকা তার কাছে চান। আফির উদ্দিন হাতে টাকা নেই, তাই পরে দিবেন বলে জানান।

এ সময় দোকানদার হৃদয় হোসেন ও তার বন্ধু মো. হাসান মিলে ধারালো ছুরি দিয়ে আফির উদ্দিনের বুকে এলোপাতাড়ি আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তাৎক্ষনিক স্থানীয়রা তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি শহীদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন