১৬ জুন ২০২০
নিজস্ব প্রতিবেদক : সিলেটের জনপ্রিয় অনলাইন নিউজপোর্টাল আজকের সিলেট ডটকমের দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি ইয়াকুব শাহরিয়ার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে উনার কোন উপসর্গ নাই এবং তিনি সুস্থ আছেন।
সোমবার রাতে তার করোনা পজেটিভ বলে নিশ্চিত হওয়া গেছে। এর আগে রোববার আজকের সিলেটের বালাগঞ্জ প্রতিনিধি লিটন দাস লিকন করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে মৃত্যু বরণ করেন।
প্রসঙ্গত, করোনার প্রাদুর্ভাব মহামারী আকার ধারণ করার শুরু থেকে ইয়াকুব শাহরিয়ার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার প্রতিটি নিউজ গুরুত্ব সহকারে কাভারেজ করে আসছিলেন।
এদিকে, দ্রুত তার আশু রোগমুক্তি কামনা করেছেন আজকের সিলেট পরিবার।