৩১ জুলাই ২০২০
বালাগঞ্জ প্রতিনিধি : বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বোয়ালজুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনহার মিয়া’র সুস্হতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্টিত হয়।
শুক্রবার জুম্মা নামাজের পর দারুল উলুম সোনাপুর রুপাপুর ও কালীবাড়ি বাজারের মসজিদে সিলেট জেলা তাঁতী লীগের সদস্য গিলমান আহমদ, বোয়ালজুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ইকবাল আহমদ ও ছাত্রলীগ নেতা অলি আহমদ সুমনের উদ্যেগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া পরিচালনা করেন দারুল উলুম সোনাপুর রুপাপুর মাদ্রাসার ও কালীবাড়ি বাজারের ইমাম মাওলানা নোমান আহমদ।
উল্লেখ্য, গত ২২জুলাই অফিসে কর্মরত অবস্থায় নিম্নরক্তচাপে আক্রান্ত হন আনহার মিয়া স্হানীয় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা চালিয়ে উপযুক্ত ফলাফল না পাওয়ায় ২৫ জুলাই সিলেটের একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি হন।এখন ও সেখানে চিকিৎসাধীন রয়েছেন। তার পরিবারের পক্ষ থেকে সবার কাছে তাহার রোগ মুক্তির জন্য দোয়া ও আর্শিবাদ চেয়েছেন।