১২ নভেম্বর ২০২৩


জাঁকিয়ে শীত নেমেছে সিলেটে : বিপাকে সীমান্তবর্তী মানুষ

শীতে স্থবির জনজীবন। ছবি: সংগৃহীত

শেয়ার করুন

তানজিনা আঁখি : শুরু হয়েছে ঋতু পরিবর্তনের খেলা।দীর্ঘদিন গরমের পর এবার শীত রাজার আগমন।ধীরে ধীরে শীতল হচ্ছে প্রকৃতি। পাতায় পাতায়,ঘাসের ডগায় মুক্তোরমত জমাট বাঁধছে কুয়াশার দানা। যেন ঢাক-ঢোল বাজিয়ে হেমন্তকে টপকে একটু জোর গলাতেই শীতরাজা নামছে প্রকৃতিজুড়ে।

 

চলতি হেমন্তকালেই সিলেটে লেগেছে শীতের ছোঁয়া।ভরা হেমন্ততেও পুরোদমে শীত পড়েছে জেলার সীমান্তবর্তী অঞ্চলগুলোতে।

 


মাঝরাত থেকে প্রচণ্ড কুয়াশা নামে। এতে বিপাকে পড়েছেন অসহায়রা। ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছেন নারী,শিশুসহ বৃদ্ধরা । সকাল হলেই শিশু থেকে বৃদ্ধ সবাই কাঠ-খড় পুড়িয়ে গরম করেন শরীর।পথ শিশুরা কোনরকম বাঁচিয়ে চলছেন নিজেদের।

 

হুটকরে ঠাণ্ডা পড়ায় জৈন্তা,গোয়াইনঘাট,কানাইঘাটের হাসপাতালগুলোতে নিউমোনিয়ায় আক্রান্তদের সংখ্যা বেড়েছে।

 

এক নবজাতকের মা বলেন,হুটকরে বেশ শীত নামায় বাচ্চাটি খু্ব কষ্টে আছে।গেল কয়েকদিন থেকে ঠাণ্ডাজনিত রোগে ভোগছে। হাসপাতালে দৌড়াদৌড়ি করেও পার পাচ্ছি না।

 

সীমান্তবর্তী অসহায় কয়েকজন নারী বলেন,শীত মৌসুমে আমরা খুবই কষ্টে দিনযাপন করি। সীমান্ত অঞ্চলগুলোতে বেশি ঠাণ্ডা থাকে। আমাদের পর্যাপ্ত শীতের পোশাক নেই। তিনবেলা ঠিকমত খেতে পারি না,শীতবস্ত্র কিনব কোত্থেকে! শীতমৌসুমে আমাদের শিশুরা ঠাণ্ডাজনিত রোগে ভোগে। এবার একটু আগেভাগেই যেন শীত পড়ল। গেল কয়দিন থেকে মাঝরাতে ঠাণ্ডায় ঘুম ভেঙে যায়। খুব কষ্টে আছি।

এএস // আতারা

শেয়ার করুন