১৫ জুন ২০২০


জকিগঞ্জ হাসপাতালের এম্বুলেন্স চালকের মৃত্যু

শেয়ার করুন

জকিগঞ্জ প্রতিনিধি : জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এম্বুলেন্স চালক ইব্রাহিম অালী(৫৬) মারা গেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বাড়ি দক্ষিণ সুরমার লালাবাজার এলাকায়।

রোববার রাতে তার মৃত্যু হয়।

জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: অাব্দুল্লাহ অাল মেহেদী জানান, ৯ জুন জকিগঞ্জ থেকে করোনা রোগীর নমুনা নিয়ে সিলেট যাবার পথে খলাছড়া নামক স্থানে তিনি হৃদরোগে অাক্রান্ত হন। তাকে প্রথমে জকিগঞ্জ হাসপাতালে পরে সিলেট পাঠানো হয়। সেখানেই চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়।

শেয়ার করুন