১ জুলাই ২০২০


দক্ষিণ সুনামগঞ্জ করোনা ভাইরাসে আক্রান্ত ১

শেয়ার করুন

দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জে নতুন করে আরো ১ জন মধ্যবয়সী ব্যক্তি করোনা ভাইরাস বা কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। তিনি উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের পিঠাপসী গ্রামের বাসিন্দা। তার বয়স ৩২ বছর। তিনি জাউয়াবাজার-জালিয়া সড়কে একজন সিএনজি চালক। গতকাল (মঙ্গলবার) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ল্যাবে তার রিপোর্ট পজেটিভ আসে।

জানা যায়, চলতি সপ্তাহের শুরুর দিকে পাগলা উপ-স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে তার নমুন প্রদান করলে আজ তার রিপোর্ট পজেটিভ আছে। তিনি বর্তমানে তার বাড়িতেই হোম আইসোলেশনে আছেন। অবস্থার অবনতি না হলে বাড়িতেই থাকবেন বলে জানিয়েছে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা স্বাস্থ্য অফিস।

পূর্ব পাগলা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সদস্য আবদাল হোসেন বলেছেন, ‘আমার গ্রামের সিএনজি চালক আক্রান্ত হওয়ার খবর পাওয়ার সাথে সাথে আমি তার সাথে যোগাযোগ করে স্বাস্থ্য বিধি মেনে চলার কথা বলি। চেয়ারম্যান সাহেবের মাধ্যমে আমরা তাকে আরো সচেতন করার চেষ্টা করবো।’

দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (টিএইচও) ডা. জসিম উদ্দিন বলেন, ‘আক্রান্ত ব্যক্তি এখনো তার বাড়িতে হোম আইসোলেশনে আছেন। তাকে স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য সব ধরণের পরামর্শ দেওয়া হবে। ইতোমধ্যে তিনি একটি কক্ষে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়েছেন।’

উল্লেখ্য, এ পর্যন্ত দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৭১ জন। সুস্থ্য হয়েছেন ৩০ জন। আর মৃত্যুবরণ করেছেন ১ জন।

শেয়ার করুন