নিজস্ব প্রতিনিধিঃ সিলেটের জনপ্রিয় অনলাইন পত্রিকা আজকের সিলেট ডটকমের বালাগঞ্জ উপজেলা প্রতিনিধি, উপজেলা প্রেসক্লাবের সদস্য, বালাগঞ্জ সনাতন সংঘের যুগ্ম সাধারণ সম্পাদক, উদিয়মান কবি, সাংবাদিক লিটন দাস লিকনের অন্তুষ্টি ক্রিয়া আজ বিকাল ৪ টার সময় চানপুর শ্মশান ঘাটে সম্পন্ন হয়েছে।
অন্তুষ্টি ক্রিয়া সম্পন্ন কালে উপস্তিত ছিলেন বালাগঞ্জ ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল মুনিম, আজকের সিলেটের প্রধান সম্পাদক সাইফুর রহমান তালুকদার, সাপ্তাহিক বালাগন্জ বার্তার সম্পাদক শাহাব উদ্দিন শাহিন, জাগো সিলেটের সম্পাদক শিপন খান, উপজেলা যুব দলের আহবায়ক সাইফুল ইসলাম সেফুল, উপজেলা ছাত্রলীগের সাবেক সেক্রেটারি তুহিন মনসুর, বালাগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের সচিব বাবু রংগেশ কুমার দাস, উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নয়ন তালুকদার, বালাগঞ্জ অনলাইন প্রেসক্লাব সহ সভাপতি আমির আলী, আজকের সিলেটের নিজস্ব প্রতিবেদক গিলমান আহমদ তালুকদার, ফটো সাংবাদিক জাহেদ আহমদ ও ফাহিম আহমদ চৌধুরী সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।