১৩ জুন ২০২০


জামালগঞ্জে করোনা নমুনা সংগ্রহ বুথের উদ্বোধন

শেয়ার করুন

নিজাম নূর, জামালগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলায় করোনার নমুনা সংগ্রহ বুথের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার নমুনা সংগ্রহ বুথের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত দেব।
 
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মঈন উদ্দিন আলমগীর, ডা. নিয়াজ মোর্শেদ, ডা. নুসরাত খান, ডা. ফাহমিদা, উপজেলা সাংবাদিক ফোরাম সভাপতি মো. ওয়ালী উল্লাহ সরকার, সাংবাদিক বিশ্বজিত রায়, উপ সহকারী স্বাস্থ্য কর্মকর্তা শরীফুল ইসলাম, স্বাস্থ্য সহকারী গৌতম রায় ও করোনার নমুনা দিতে আসা লোকজনসহ স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
 
ডা. মঈন উদ্দিন আহমদ জানিয়েছেন, শুক্রবার ব্যতীত প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সন্দেহভাজন ব্যক্তিদের কাছ থেকে করোনার নমুনা সংগ্রহ করা হবে। যে কেউ নমুনা দিয়ে নিজের মধ্যে করোনা জীবাণু আছে কি না তা পরীক্ষা করতে পারবেন। উপজেলা পরিষদের অর্থায়নে এই বুথ স্থাপন করা হয়েছে।
 
উদ্বোধনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত দেব বলেন, করোনার নমুনা নেয়ার সুবিধার্থে এই বুথ স্থাপন করা হয়েছে। সচেতনতা অবলম্বনের পাশাপাশি নিজেদের নমুনা দিয়ে পরিবার, সমাজ ও দেশকে করোনামুক্ত রাখুন।

শেয়ার করুন