৪ ফেব্রুয়ারি ২০২৩
ডেস্ক রিপোর্ট : বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে দেশব্যাপী বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে সিলেটে এসে পৌঁছেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা এডভোকেট জাহাঙ্গীর কবির নানক।
শনিবার দুপুর সাড়ে ১২ টায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দীন খান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেন’র নেতৃত্বে তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
তিনি বিকাল ৩ টায় চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে দেশব্যাপী বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে শান্তি সমাবেশে যোগ দিবেন বলে কথা রয়েছে। উপস্থিত থাকবেন জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।