৯ ফেব্রুয়ারি ২০২৩


পর্তুগালে সড়ক দুর্ঘটনায় সুনামগঞ্জের যুবকের মৃত্যু

শেয়ার করুন

সুনামগঞ্জ প্রতিনিধি : পর্তুগালে সড়ক দুর্ঘটনার কবলে পড়ে সুনামগঞ্জের এক যুবক নিহত হয়েছেন। নিহত মোহাম্মদ আব্দুল মোমিনের বাড়ি সুনামগঞ্জের ছাতক উপজেলার কালারুকার মাধবপুর গ্রামে।

বুধবার স্থানীয় সময় দিবাগত রাত ৯টায় লিসবনে দুর্ঘটনার শিকার হন তিনি।

পর্তুগালে বসবাস করা সিলেটিরা বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, মোহাম্মদ আব্দুল মোমিন লিসবনে ফুড ডেলিভারির কাজ করতেন। তিনি সাইকেল চালিয়ে ফুড ডেলিভারি করতেন। বুধবার দিনগত রাতেও তিনি কাজে ছিলেন। তখন দুর্ঘটনায় শিকার হয়ে নিহত হন তিনি। বর্তমানে তার মরদেহ হাসপাতালে রয়েছে।

শেয়ার করুন