৬ জুন ২০২০


সাবেক মেয়র কামরান করোনা আক্রান্ত

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শুক্রবার সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ আসে তার। এর আগে গত ২৭ মে তার স্ত্রী সিলেট মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসমা কামরান করোনায় আক্রান্ত হন।

বদর উদ্দিন আহমদ কামরান নিজেই বিষয়টি নিশ্চিত করে বলেন, বর্তমানে বাসায় আইসোলেশনে আছি। এখন মোটামুটি সুস্থ আছি। আমার এবং স্ত্রীর সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাই।

বদর উদ্দিন আহমদ কামরান সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি। এছাড়া তিনি সিলেট সিটি করপোরেশনের টানা তিনবারের মেয়র ছিলেন। কামরান ও তার স্ত্রী করোনাকালে খাদ্য সহায়তা নিয়ে বেশ তৎপর ছিলেন। সিলেট মহানগরসহ বিভিন্ন স্থানে ব্যক্তিগত ও দলীয় উদ্যোগে ত্রাণ বিতরণ করেছেন তারা। ত্রাণ বিতরণ করতে গিয়ে কোনোভাবে করোনায় আক্রান্ত হয়েছেন এই দম্পতি।

শেয়ার করুন