১৭ জুলাই ২০২৩


মাধবপুরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ব্যাবসায়ী নিহত

শেয়ার করুন

শেখ ইমন আহমেদ, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সুজিত কর (৩৫) নামে এক ব্যাবসায়ী নিহত হয়েছেন। সোমবার বিকেল ৩টায় উপজেলার বহরা ইউনিয়নের মনতলা তেমুনিয়া-ভবানীপুর নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত সুজিত উপজেলার ভবানীপুর গ্রামের ভূবনেশ্বর করের ছেলে।

জানা যায়, মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের মনতলা তেমুনিয়া-ভবানীপুর নামক স্থানে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের দুর্ঘটনা ঘটে। এতে সুজিত কর গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্মতর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক ঘটনা সত্যতা নিশ্চিত করেন।

শেয়ার করুন