৫ জুন ২০২০


‘কিট সংকটে’ শামসুদ্দিন হাসপাতাল

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সিলেটে করোনাভাইরাস সংক্রমণ দিন দিন বেড়েই চলেছে। এমন কঠিন সময়ে সিলেটে কোভিড চিকিৎসার একমাত্র হাসপাতাল হিসেবে পরিচিত শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে পর্যাপ্ত কিটের অভাবে নমুনা সংগ্রহে হিমশিম খেতে হচ্ছে।

এতে করোনা পরীক্ষার নুমনা সংগ্রহে সঙ্কট দেখা দিয়েছে এই হাসপাতালে। হাসপাতালের দায়িত্বশীলদের সঙ্গে কথা বলে জানা গেছে এসব তথ্য।

সিলেটে করোনা পরীক্ষা করাতে এখন আগ্রহী রোগীর সংখ্যা বাড়ছে। যারাই নিজেকে নিরাপদ মনে করছেন না তারাই করোনার টেস্ট করাতে ছুটছেন। প্রতিদিনি খোদ সিলেট নগরীতে এ রকম শ শ মানুষ রয়েছেন। তারা করোনা পরীক্ষা করিয়ে সন্দেহ দূর করতে চান। কিন্তু সিলেটে করোনার টেস্ট যেন হয়ে উঠেছে সোনার হরিণ। দীর্ঘ হচ্ছে সারি। কেউ দু-তিনদিন অপেক্ষার পরও নমুনা দিতে পারছেন না। এ নিয়ে ক্ষোভ বাড়ছে সিলেটে।

হাসপাতাল সূত্র জানায়, একটি করোনার নমুনা পরীক্ষা সম্পন্ন করতে তিনটি ধাপে কাজ করতে হয়। আর প্রথম ধাপেই সতর্কতার সাথে সংগ্রহ করতে হয় নুমনা। সিলেটে করোনা রোগী বেড়ে যাওয়ায় প্রতিদিন মানুষ করোনা পরীক্ষার জন্য নমুনা দিতে আসেন শহরের চৌহাট্রাস্থ শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে।

কিট সংকটের কথা জানিয়ে শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা (আরএমও) কর্মকর্তা ডা. সুশান্ত কুমার মাহাপাত্র বলেন, বর্তমানে করোনা ভাইরাস পরীক্ষার জন্য নমুনা সংগ্রহের কিট সঙ্কট রয়েছে। হাসপাতালে এখন একশো কিট রয়েছে।

শেয়ার করুন