১ জুন ২০২০
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের লাখাইয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় ফেল করায় বিষপান করে পরশ মণি (১৬) নামে এক কিশোরী আত্মহত্যা করেছে। মণি লাখাই উপজেলার বেগুনাই গ্রামের জামাল মিয়ার মেয়ে। সে মাদনা মডেল উচ্চ বিদ্যালয় থেকে এবছর এসএসসি পরীক্ষায় অংশ নেয়।
স্থানীয়রা জানান, রোববার দুপুরে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। ফলাফলে দেখা যায় মনি ফেল করেছে। পরে সে বিষপান করে। হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
লাখাই থানার ওসি সাইদুল ইসলাম মনির আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।