৭ ডিসেম্বর ২০২১
ডেস্ক রিপোর্ট : সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়সহ দেশের আরও ৫টি মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট স্থাপন প্রকল্পের প্রস্তাবিত ব্যয় ৪৫৬ কোটি টাকার অনুমোদন দিয়েছে একনেক।
মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করেন। একনেক সভায় আজ ১০ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে।
পাঁচটি মেডিকেল কলেজ হাসপাতালে (সিলেট, বরিশাল, রংপুর, রাজশাহী ও ফরিদপুর) বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট স্থাপন প্রকল্পের প্রস্তাবিত ব্যয় ৪৫৬ কোটি টাকা। প্রকল্প ১০টি চূড়ান্তভাবে একনেক সভায় অনুমোদন দেওয়া হয়। এছাড়া সংশোধিত মডেল মসজিদসহ গুরুত্বপূর্ণ ১০ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে সাত হাজার ৪৪৭ কোটি ৭ লাখ টাকা। এর মধ্যে সরকারি অর্থায়নে ব্যয় হবে তিন হাজার ৬৮২ কোটি টাকা। মডেল মসজিদ প্রকল্পের ব্যয় বাড়ছে ৭১৩ কোটি টাকা। এটিসহ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ১০টি প্রকল্প উপস্থাপন করা হয়। সভায় ১০টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়।