২৩ মে ২০২০
ওসমানীনগর প্রতিনিধি : ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের তালতলা গ্রামের যুক্তরাজ্য প্রবাসী নুরুল ইসলাম তালুকদারের অর্থায়নে প্রতি বছরের ন্যায় এবারো পবিত্র ইদুল ফিতর উপলক্ষে গ্রামের হতদরিদ্র একশত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
রোববার কাজল মিয়ার পরিচালনায় নুরুল ইসলাম তালুকদারের নিজ বাড়িতে এই খাদ্য সামগ্রী বিতরন করা হয়।
এসময় বক্তারা বলেন, নুরুল ইসলাম তালুকদার শুধুর প্রবাসে থাকলেও জন্মভুমির কথা ভুলে যাননি। তিনি অত্র এলাকার জনসাধারণের যে কোনো প্রয়োজনে জনগনের পাশে থাকেন। বিশেষ করে ঈদ সহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক অনুষ্টানে তার কর্ম তৎপরতা প্রসংশনীয়। এই সহযোগিতা অব্যাহত থাকবে বলে আমরা আশাবাদি।
এসময় স্হানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।