৭ অক্টোবর ২০২৩
ডেস্ক রিপোর্ট:
সিলেটের কোম্পানীগঞ্জে উপমা ছাত্র কল্যাণ সংঘের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদানে সচেতনতা উপলক্ষে মানবিক ক্যাম্পেইন সম্পন্ন হয়েছে। শনিবার(৭ই অক্টোবর) সকাল ১০ ঘটিকায় কোম্পানীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বৃহত্তর তেলিখাল এলাকার শিক্ষা ও সামাজিক সংগঠন উপমা ছাত্র কল্যাণ সংঘের ভারপ্রাপ্ত সভাপতি তৌহিদ আহমদ জাবুরের সভাপতিত্বে ভারপ্রাপ্ত প্রচার সম্পাদক মাহমুদুল হাসান নাঈম এবং সাহিত্য ও প্রকাশনা সম্পাদক রুহেল মিয়ার যৌথ সঞ্চালনায় সংগঠনের সদস্য সোহাগের কুরআনের তেলাওয়াতের মাধ্যমে তেলিখাল কবির শাহ কমিউনিটি সেন্টারে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদানে সচেতনতা উপলক্ষে মানবিক ক্যাম্পেইন শুরু হয়। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু সুফিয়ান।
প্রধান অতিথির বক্তব্যে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায় বলেন উপমা ছাত্র কল্যাণ সংঘের এমন আয়োজনের কথা শুনেই কাজের ব্যস্ততা রেখে মানবিক ক্যাম্পেইনে উপস্থিত হয়ে বেশ মুগ্ধ হয়েছি।এই সংগঠনের শুরু থেকে মেধাবী ছাত্ররা নেতৃত্ব দিয়ে আসছেন। প্রোগ্রামে আসার আগে বিভিন্ন মাধ্যমে জানতে পারলাম তাদের প্রত্যেকটি কাজ এলাকার মানুষের কাছে প্রশংসার দাবীদার। আগামীতে তাদের প্রত্যেকটি প্রোগ্রামে উপজেলা প্রশাসন গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে। এছাড়াও তিনি মাদক ও দুর্নীতির বিরুদ্ধে একটি প্রোগ্রাম করার জন্য আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, তেলিখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক রিপন আহমদ, তেলিখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষিকা রওশন আরা বেগম, তেলিখাল ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সদস্য ফজলুর রহমান, তেলিখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি তছিল উদ্দিন, কবির শাহ কমিউনিটি সেন্টারের স্বত্তাধিকারী বুলবুল আহমদ, বিশিষ্ঠ ব্যবসায়ী ফজর উদ্দিন।
এছাড়া উপস্থিত ছিলেন উপমা ছাত্র কল্যাণ সংঘের সহ সাধারণ সম্পাদক লিমন আহমদ, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান,শিক্ষা ও পাঠাগার সম্পাদক জাবেদ আহমদ,ত্রুীড়া ও সাংস্কৃতিক সম্পাদক খায়রুল হাসান, ছাত্র ও বৃত্তি সম্পাদক আকমল হোসাইন,কার্যকরী সদস্য আবু আশরাফ,আবুল হাসান,তাসকির আহমদ,সদস্য আলেক,হোসাইন,আবু তালেব,মহিম,তায়েফ, সুহাগ,তুহিন,সৌরভ,তায়েব, হাগ, মিয়া,মুজাম্মিল,রিফাত,পারভেজ সহ অন্যান্য সদস্যবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিকাল ৪ ঘটিকা পযর্ন্ত বৃহত্তর তেলিখাল এলাকায় সেইফটি সোশ্যাল অর্গনাইজেশনের সদস্যদের সহযোগিতায় এবং উপমা ছাত্র কল্যাণ সংঘের সকল সদস্যদের অক্লান্ত পরিশ্রমের ফলে প্রায় ৭শ মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
আজকের সিলেট / জেকেএস