১৭ আগস্ট ২০২৩


মাধবপুরে শিক্ষকের বেতের আঘাতে আহত ছাত্র

শেয়ার করুন

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে বেতের আঘাতে মেহেদি হাসান (৪) নামে স্কুল শিক্ষার্থীর চোখে গুরুতর জখম করার অভিযোগ উটেছে শিক্ষকের বিরোদ্ধে। আহত মেহেদি চৌমুহনী ইউনিয়নের বানিয়াপাড়ার একই গ্রামের মোতালিব মিয়ার ছেলে। সে বানিয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণীর শিক্ষার্থী।

জানা যায়, বুধবার (১৬ আগস্ট) বিদ্যালয় চলাকালীন সময়ে সহকারী শিক্ষক মোর্শেদা বেগম দুষ্টুমি করার অভিযোগে শ্রেণীকক্ষে অবস্থানরত মেহেদি হাসানকে লক্ষ্য করে হাতে থাকা বাঁশের বেত ছুড়ে মারেন। এটি মেহেদির ডান চোখে গিয়ে আঘাত করে। এতে মেহেদির চোখ রক্তাক্ত জখম হয়। বর্তমানে মেহেদি ঢাকাস্থ আগারগাও চক্ষু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানানন তার পিতা মোতালিব মিয়া।

মোতালিব মিয়া জানান, মেহেদি চোখের অবস্থা ভালো নয়। বর্তমানে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

অভিযুক্ত শিক্ষক মোর্শেদা বেগমের মোবাইলে বারবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।

উপজেলা শিক্ষা অফিসার জাকিরুল হাসান গণমাধ্যমকে জানান, ‘অভিযোগ পেয়েছি। ঘটনা সম্পর্কে জানতে আগামীকাল আমি নিজে বিদ্যালয়ে যাবো।’

উপজেলা নির্বাহী অফিসার মনজুর আহ্সান গণমাধ্যমকে জানান, ‘বিষয়টি খুবই দুঃখজনক। শিক্ষা অফিসারকে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলে দিয়েছি।’

শেয়ার করুন