২৪ মে ২০২০


বালাগঞ্জে যুবনেতা হুসাইন আহমদ’র পক্ষথেকে সেমাই বিতরণ

শেয়ার করুন

বালাগন্জ প্রতিনিধি :: সিলেটের বালাগঞ্জে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক, যুবনেতা হুসাইন আহমদ’র অর্থায়নে বালাগঞ্জ বাজারস্থ মদমোহন মার্কেটে পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষ্যে সেমাই উপহার দেওয়া হয়েছে।

সেমাই উপহার দেওয়াকালে উপস্থিত ছিলেন বোয়ালজুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আনহার মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক- এম এ মতিন, মোঃ জুনেদ মিয়া, সদস্য আইনুর আহমদ রুমন, সিলেট জেলা তাতিলীগের সদস্য গিলমান আহমদ, উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি জুয়েল আহমদ, ছানেতা ইফতেখার রাকিব, তরিকুল ইসলাম রনি, আবুল কালাম, জায়েদ আহমদ, মঞ্জুর আহমদ, জাহাদ হোসাইন, কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদ আহমদ জয়, স্বেচ্ছাসেবকলীগ নেতা দোলন বৈদ্য, এনামুল হক, আল-আমিন মিয়া প্রমূখ।

এসময় হুসাইন আহমদ বলেন, এর আগেও কর্র্মহীন মানুষদের নিজের ব্যক্তিগত পক্ষথেকে অনেক উপহার দিয়েছি, আজ পবিত্র রমজানের শেষ দিন, ঈদের দিনকে সামনে রেখে, প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের পক্ষথেকে নেতৃবৃন্দের উপস্থিতিতে এই ক্ষুদ্র উপহারটুকু মানুষের হাতে তুলে দিতে পেরে নিজেকে ধন্য মনে করছি।

শেয়ার করুন