১২ মার্চ ২০২৩
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি : ফাল্গুন মাসের বিদায় মূহুর্তে চেত্র মাসের আগমন এরই মাঝে আমাদের দরজায় কড়া নাড়ছে বৈশাখ মাস। ধারনা করা হচ্ছে এবারের বোর মৌসুমে ভাল ফসল উৎপাদন হবে। হাওরাণ্ছল পরিদর্শন করে কৃষকরা আশাবাদী। আমাদের ছাতকের নাইন্দার হাওড়, কুঠির হাওড়, ডিবির হাওড় এই সমস্ত হাওরাণ্ছলের ধান গাছের মৌ মৌ ঘ্রাণে চতুর্দিকে ছড়িয়ে পড়ছে।
সপ্তাহ খানেক আগে এক ফসলা বৃষ্টিতে ধানের গাছ দ্রুত বেড়ে ওঠছে। ধান গাছ এখন মোটামুটি স্বংসম্পূর্ন যৌবন পাপ্ত কিছু কিছু ধান গাছ এখন (তোর) ধান বহন করছে। নাইন্দার হাওড়ের কৃষক ফজল মিয়া (৪৮)সাথে আলাপ কালে বলেন এবারের বোর মৌসুমের ফলন ভালো হয়েছে যদিও কিয়ার(৩০ শতাংশ) প্রতি কৃষকদের খরচ ৩/৪ হাজার টাকা কিন্তু যদি ভালভাবে ফসল উঠাতে পারি তাহলে কৃষকরা লাভজনক অবস্থায় থাকবে।
এখানে কৃষকদের আসল ভয় হচ্ছে পাহাড়ী ঢলের কারণ বিগত মৌসুমে অনেক উদাহরণ আছে ধান পানিতে তলিয়ে যাওয়ার। হাওরাঞ্চলের মানুষ এবার আশায় বুক বেঁধে আছে বোর মৌসুমে সোনালী ফসল ঘরে তোলার জন্য।
ছাতক উপজেলার কৃষি কর্মকর্তা আলা উদ্দিন বলেন, এবারের বোর মৌসুমে চমৎকার সম্ভাবনা আছে। হাওড়ের বেরীবাধ সঠিকভাবে রক্ষণাবেক্ষণের কারণে সহজে পাহাড়ী ঢল ধানের ক্ষতি করতে পারবে না।