২ জুলাই ২০১৭

আজকের সিলেট:: সিলেট অঞ্চলে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। রোববার দুপুরের দিকে এ ভূমিকম্পে কেঁপে ওঠে সিলেট।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র থেকে জানানো হয়, আজ বেলা ১১টা ২৭ মিনিটে সিলেট অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়।
রিখটার স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিল ৪ দশমিক ৭। ভূমিকম্পটির উৎপত্তিস্থল সিলেট থেকে ২৮৩ কিলোমিটার দূরে, ভারতে।
আর্থকোয়েক ট্রাক ওয়েবসাইটে জানানো হয়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ভারতের মণিপুরে।
ভূমিকম্পে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।