১৫ মে ২০২০
নিজস্ব প্রতিবেদকঃ সিলেটে বিভাগে নতুন করে আরো ১৩ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায়। তবে আক্রান্তরা কোন জেলার সে বিষয়ে বিস্তারিত কিছু বলতে চাননি।
সিলেট ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে মোট ৮৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় নতুন করে আরো ১৩ টি রিপোর্ট আসে পজেটিভ এবং নেগেটিভ রিপোর্ট আসে ৭২টি।