৬ মে ২০২০
দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নে পাগলা উপ-স্বাস্থ্য কেন্দ্রের সহকারি কমিউনিটি মেডিক্যাল অফিসার হুমায়ূন কবির সুস্থ্য আছেন। তিনি তার কর্মস্থল (পাগলা উপ-স্বাস্থ্য কেন্দ্রে) প্রতিদিন সকাল থেকেই নিয়মিত সেবা দিচ্ছেন।
জানা যায়, গত কয়েকদিন ধরে পশ্চিম পাগলা ইউনিয়নে ডাক্তার হুমায়ূন কবির করোনা ভাইরাস পজেটিভ হয়েছেন বলে একটি গুজব প্রচার হচ্ছে। প্রকৃতপক্ষে তিনি করোনা ভাইরাসে আক্রান্ত নন। তিনি সুস্থ্য আছেন। তাকে নিয়ে বিভ্রান্ত না ছড়ানোর জন্য বিনীতভাবে অনুরুধ জানিয়েছেন তিনি।
ডা. কবির বলেন, ‘আমি সম্পূর্ণ সুস্থ্য আছি।পিপিই পড়ে নিয়মিত ডিউটি করছি। আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন স্বাস্থ্যকর্মী করোনা ভাইরাস পজেটিভ হওয়ায় আমরা আমাদের নমুনা পরীক্ষার জন্য পাঠিয়েছি। আমাকে নিয়ে দয়া করে কেউ বিভ্রান্ত ছড়াবেন না।’
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (টিএইচও) ডা. জসিম উদ্দিন বলেন, ‘হুমায়ূন কবিরসহ পাগলা উপ-স্বাস্থ্য কেন্দ্রের সকল কর্মকর্তা কর্মচারী সুস্থ্য আছেন। তাদের ব্যপারে কেউ গুজব ছড়াবেন না। দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সুনামগঞ্জস্থ একজন অফিস সহকারি করোনা ভাইরাস পজেটিভ হয়েছেন। এজন্য আমরা প্রায় সকলের নমুনা পরীক্ষা করতে পাঠিয়েছি। এখনো কেউ পজেটিভ আসেনি। দয়াকরে করে কেউ গুজব ছড়াবেন না।’