৩০ অক্টোবর ২০২৩
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বোগলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মিলন খান দায়িত্ব পালনের দুইবছর পূর্তি উপলক্ষে নাগরিক সভা অনুষ্ঠিত।
সোমবার (৩০ অক্টোবর) দুপুরে ইউপি চেয়ারম্যানের নিজবাড়িতে এ নাগরিক সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিশিষ্ট মুরুব্বি আজহারুল ইসলাম-এর সভাপতিত্বে ও যুবলীগ নেতা রুবেল খানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য পেশ করেন, বোগলবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আহমদ আলী আপন,বোগলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তৈয়ব আলী মাস্টার,আ.লীগনেতা লোকমান হেকিম মাস্টার, বিশিষ্ট ব্যবসায়ী মাছুম আহমেদ,আ.লীগনেতা সোনা মিয়া,যুবলীগনেতা জিয়াউর রহমান প্রমুখ।
দুইবছর পূর্তি উপলক্ষে বক্তব্যের শুরুতে বোগলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মিলন খান প্রয়াত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ উপজেলার সকল গুণীজনদের শ্রদ্ধাভরে স্মরণ করেন। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সর্বস্থরের জনসাধারণকে ধন্যবাদ জানান তিনি।
এএস // আতারা