৪ মে ২০২০


মৌলভীবাজারে আরেক চিকিৎসক করোনায় আক্রান্ত

শেয়ার করুন

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের একজন সিনিয়র চিকিৎসক করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন।

রোববার হাসপাতালে নিজের কর্মক্ষেত্রে এসে নমুনা জমা দেন। পরে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে নিশ্চিত করা হয় তিনি করোনা আক্রান্ত।

মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. ফয়ছল জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

হাসপাতাল সূত্র জানায়, রোববারও হাসপাতালে ওই চিকিৎসক দায়িত্ব পালনে এসেছিলেন। আসার পর জানতে পারেন তার বাসার কাজের মহিলার স্বামী করোনা পজিটিভ। এ কথা জেনে ওই চিকিৎসকও করোনা পরীক্ষার জন্য নমুনা জমা দেন। সে নমুনা সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে পরীক্ষার পর তাকে মোবাইল ফোনে জানানো হয়, তিনি (চিকিৎসক) করোনা পজিটিভ। বর্তমানে তিনি নিজ বাসায় আইসোলেশনে আছেন।

আরএমও ডা. ফয়ছল জামান জানান, এ ঘটনার পর থেকে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীর শরীর থেকে নমুনা নেওয়া হচ্ছে।

এ ঘটনার পর জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৮ জনে। পরিসংখ্যন অনুযায়ী আক্রান্তদের মধ্যে পুলিশ সদস্য বেশি।

উল্লেখ্য, করোনা আক্রান্ত হয়ে জেলায় মোট ৩ জন মারা গেছেন। এর মধ্যে রাজনগরে ১ জন, জেলা সদরের ১ জন ঢাকায় মারা যান ও সর্বশেষ কমলগঞ্জে ১ জন মারা যান। আর করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ৭ জন।

শেয়ার করুন