৩১ ডিসেম্বর ২০২১


জিন্দাবাজারে ছুরিকাঘাতে কিশোর নিহত

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : নগরীর জিন্দাবাজার এলাকায় পূর্ব বিরোধের জের ধরে এক কিশোর প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত হয়েছে। নিহত কিশোরের নাম আরমান হোসেন (১৭)। তিনি সুনামগঞ্জের তা‌হিরপুর উপজেলার শ্রীপুর গ্রামের আবুল কালাম আজাদের ছেলে। আরমান সিলেট নগরীর জামতলা এলাকায় প‌রিবারের সঙ্গে বসবাস করতেন। এ ঘটনায় জ‌ড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য ১ জনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনা ঘটে।

জানা যায়, জল্লারপার এলাকায় আড্ডা দিচ্ছিল আরমান। এ সময় পূর্ব বিরোধের জেরে কথা-কাটাকাটির একপর্যায়েতাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় কয়েকজন কিশোর। পরে ঘটনাস্থল থেকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মে‌ডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আরমান হোসেনকে মৃত ঘোষণা করেন।

কোতোয়ালি থানার ওসি)মোহম্মদ আলী মাহমুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, পূর্ব বিরোধের জের ধরে কথা-কাটাকাটির একপর্যায়ে ছুরিকাঘাতে আরমান হোসেনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় জ‌ড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য ১ জনকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের পর প‌রিবারের কাছে হস্তান্তর করা হবে।

শেয়ার করুন