২ মে ২০২০


কানাইঘাটে গাফলা খেলার জেরে যুবেকর উপর হামলা

শেয়ার করুন

কানাইঘাট প্রতিনিধি : কানাইঘাট উপেজলার বড়চাতল গ্রামে গাফলা খেলা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মারজান হোসাইন খান নামে এক যুবকের উপর হামলার ঘটনা ঘটেছে। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার মধ্যরাতে উপজেলার বড়চাতল গ্রামে এঘটনা ঘটে।

আহত মারজােনর ভাই হাসান আহমদ খান অভিযোগ করে বলেন, গাফলা খেলার জের ধরে একই গ্রামের কবির উদ্দিন খানের পুত্র আরিয়ান খান মালেক আমার ছোটভাইয়ের উপর হামলা চালিয়েছে। তার অবস্থা গুরুতর।

কানাইঘাট থানা পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের বিষয়টি অবগত করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শেয়ার করুন