৩০ এপ্রিল ২০২০
বালাগন্জ প্রতিনিধি : করোনা ভাইরাসের কারণে শ্রমিক সংকটে জমিতে নষ্ট হওয়ার উপক্রম হওয়া ধান কেটে দিতে কৃষকদের সহযোগিতা করছে সিলেট জেলার বালাগঞ্জ উপজেলার ৪নং পশ্চিম গৌরীপুর ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার বার কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় ও অনুপ্রেরণায় ৪নং পশ্চিম গৌরীপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ঝলক কান্তির উদ্যেগে ৪নং ওয়ার্ডের আলমপুর গ্রামের ফেরদৌস মিয়া ও রবি সরকারের প্রায় আড়াই কিয়ার জমিনের ধান কেটে দেন ছাত্রলীগের নেতাকর্মী।
এর আগে ও দুই দিন আজ তৃতীয় বারে প্রায় ২১জনের মতো
ধান কাটায় অংশ নেন, যারা অংশ নেন তারা হলেন ঝলক কান্তি দাস, গবিন্দ বিশ্বাস, মৃত্যুঞ্জয় দাস মৃদুল, বিকাশ সরকার, ঈন্দ্রজিৎ সরকার,আইনুল, নয়ন, প্রনয়, আকাশ, রিপন, তপন, কনক, আক্তার, মাজেদ, লিটন, সাগর ১,ফকরুল, শিরন, সাগর ২,শিপন কান্ত সহ আরো অনেকে।
৪নং পশ্চিম ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ঝলক কান্তী জানান, কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে আমরা নিজ এলাকার কৃষকদের পাশে দাঁড়িয়েছি। আমরা ইউনিয়ন ছাত্রলীগ যে কোন দুর্যোগে এলাকার অসহায় মানুষের পাশে আছি।