২৭ এপ্রিল ২০২০
বালাগঞ্জ প্রতিনিধি : বালাগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের হোসেনপুর গ্রামের প্রবাসী বালাগঞ্জ-ওসমানীনগর এডুকেশন ট্রাস্টের সদস্য শেখ আতিকুর রহমান বজলুর উদ্যোগে মোঃ আব্দুল ওহাব ওয়েলফেয়ার কল্যান ট্রাষ্টে’র পক্ষ থেকে পবিত্র মাহে রামাদ্বান উপলক্ষে প্রায় দুইশতাধিক পরিবারের মাঝে খাদ্য সহায়তা ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
সোমবার হোসেনপুর কমিউনিটি ক্লিনিক মাঠে, ইউপি সদস্য আফজাল হোসাইন’র সঞ্চালনায় ও শেখ সুহেল আহমদের তত্ত্বাবধানে ১৫০টি পরিবারের মাঝে খাদ্য সহায়তা সামগ্রী ও ৩০টি পরিবারে নগদ অর্থ প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বালাগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মুনিম, বোয়ালজুড় ইউপি চেয়ারম্যান আনহার মিয়া, স্থানীয় ইউপি সদস্য নীল মনি সুত্রধর, ছাত্রনেতা পূলক দাস দূরন্ত, . নিলয় কুমার বিশ্বাস, ইকবাল হোসেন ইকু, আব্দুল হাদি, বাবু মিয়া, মো. আফিজ, ছাবুল মিয়া প্রমূখ।