১২ অক্টোবর ২০২১


বোয়ালজুড় ইউপি চেয়ারম্যানের পিতৃবিয়োগ, আজকের সিলেট’র শোক

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক ও বালাগঞ্জ প্রতিনিধি : বোয়ালজুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বালাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনহার মিয়ার পিতা খালিক মিয়া (৯৫) আর নেই। ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন।

সোমবার দিনগত রাত সাড়ে ৩টার দিকে নগরীর একটি বেসরকারী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মরহুমের নামাজে জানাজা মঙ্গলবার দুপুর আড়াইটার চান্দাইড়পাড়া শাহী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে।

আজকের সিলেট এর শোক
বোয়ালজুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বালাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনহার মিয়ার পিতা খালিক মিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেটের জনপ্রিয় অনলাইন নিউজপোর্টাল আজকের সিলেট ডটকম এর প্রধান সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদার ও সম্পাদক রজত কান্তি চক্রবর্তী।

তারা এক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

শেয়ার করুন