২৬ এপ্রিল ২০২০


মৌলভীবাজারে আইসোলেশনে থাকা নারীর মৃত্যু

শেয়ার করুন

মৌলভীবাজার প্রতিনিধি : জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের আইসোলেশনে থাকা ৬১ বছরের এক নারীর মৃত্যু হয়েছে। তার বাড়ি শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন ইউনিয়নের রামনগর মনিপুরিপাড়া এলাকার বাসিন্দা।

রোববার সকালে সংশ্লিষ্টরা বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে শুক্রবার রাত ১০টার দিকে তিনি মৌলভীবাজার সদর হাসপাতালে আইসোলেশনে ভর্তি হন। এর পর শনিবার চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মৌলভীবাজার সিভিল সার্জন ডা. তাউহীদ আহমদ জানান, উপজেলা প্রশাসন ও পুলিশ সমন্বয়ে তার শেষকৃত্য সম্পন্ন করা হয়েছে। তিনি করোনায় আক্রান্ত কিনা তা নিশ্চিত হওয়ার জন্য নমুনা সংগ্রহ করে সিলেটে পাঠানো হয়েছে। অধিক সতর্কতার জন্য উপজেলা প্রশাসন নিহতের বাড়ি লকডাউন করা হয়েছে।

শেয়ার করুন