২ জানুয়ারি ২০২৩
শাবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখার অতিরিক্ত রেজিস্ট্রার মো. ফজলুর রহমান।
সোমবার ডেপুটি রেজিস্ট্রার আ ফ ম মিফতাউল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়- জনসংযোগ শাখার অতিরিক্ত রেজিস্ট্রার মো. ফজলুর রহমান রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) হিসেবে যোগদান করেছেন। এসময় তাকে শাবি অফিসার্স অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
প্রসঙ্গত, মো. ফজলুর রহমান ১৯৯৫ সালের ১৫ আগস্ট শাবিপ্রবির সহকারী রেজিস্ট্রার হিসেবে যোগদান করেন। এর আগে তিনি বাংলাদেশ ব্যাংকে কর্মরত ছিলেন। এছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিতকতা বিষয় নিয়ে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। তিনি নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলা ধনিয়াগাঁও গ্রামের বাসিন্দা।