২৪ এপ্রিল ২০২০


কৃষকের ধান কেটে দিলো বিজয়নগর ছাত্রলীগ

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদকঃ- করোনা প্রভাবে প্রবীণ কৃষক রুস্তম আলি (৬০) নিজের ফলানো ৪০ শতক জমির ধান কিভাবে কেটে ঘরে তুলবেন এমন হতাশার সময় পাশে দাঁড়ায় ছাত্রলীগ, বিজয়নগর উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি শেখ এমরানুল ইসলাম ও বিজয়নগর উপজেলা ছাত্রলীগের বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক এইচ এম সুমনের নেতৃত্বে ছাত্রলীগের কর্মীরা ঐ কৃষকের ধান কেটে তা মাথায় করে কৃষকের বাড়িতে নিয়ে মাড়াই করে দেন।

বিজয়নগর উপজেলার হরষপুর ইউপির অসহায় কৃষক রুস্তম আলি জানান, এই জমিটুকুই তার সম্বল। এতেই এবার বোরো ধান চাষ করেছেন। ধানের বাম্পার ফলন হওয়ায় তিনি যতটা খুশি হয়েছিলেন, ধান কাটার শ্রমিক না পেয়ে ততটাই হতাশ হয়েছেন।

তিনি আরো বলেন,দিনপ্রতি ছয়শো টাকা মজুরি দিয়েও শ্রমিক মিলছিলো না। তাই ফসল কিভাবে ঘরে তুলবেন তা নিয়ে ছিলেন দুঃশ্চিন্তায় ।

এহেন পরিস্থিতিতে  ছাত্রলীগ নেতাকর্মীরা খবর পেয়ে তার খেতের ধান কেটে এমন কাজে আবেগ আপ্লূত রুস্তম আলি ছাত্রলীগের কর্মীদের জন্য মঙ্গল কামনা করেন।

উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি, শেখ এমরানুল ইসলাম জানান,করোনা আতঙ্কে যখন শ্রমিক সংকট, কৃষকের ক্ষেতের ধান নষ্ট হওয়ক্র উপক্রম হচ্ছিলো । ঠিক তখনই ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের আমাদের অভিভাবক, যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী মহোদয় এর নির্দেশে ও  ব্রাহ্মনবাড়িয়া জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল ও সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভনের পরামর্শে আমরা ছাত্রলীগ নেতাকর্মীরা রুস্তম আলির  ধান কেটে মাড়াই করে দিয়েছি।

বিজয়নগর উপজেলা ছাত্রলীগের বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পদক, এইচ.এম. সুমন জানান, কৃষকদের ধান কেটে সহযোগিতা করার জন্য নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় কমিটি ও ব্রাহ্মনবাড়িয়া জেলা ছাত্রলীগ। তারপর আমরা হরষপুর ইউনিয়ন ছাত্রলীগের কিছু ভাইদের নিয়ে হরষপুর ইউনিয়নের, এক হতদরিদ্র অসহায় কৃষকের ধান কেটে নিয়ে বাড়ীতে পৌঁছে মাড়াই করে দেই।

তিনি আরো বলেন, উপজেলার আরো নিম্নআয়ের বা অসহায় কৃষক থাকলে আমরা খোঁজ-খবর নিয়ে আমরা তাদের পাশে দাঁড়াবো। তাদের এ স্বেচ্ছাশ্রম অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

 

(আজকের সিলেট/এস আর/ঘ.)

শেয়ার করুন