২৩ এপ্রিল ২০২০
জাকির মনির, মৌলভীবাজার প্রতিনিধিঃ মানবতার জন্য এগিয়ে আসা কাতার প্রবাসী আওয়ামী যুবলীগ নেতা জালাল উদ্দিন এর অর্থায়নে এবং তার ব্যক্তিগত পক্ষ থেকে নিজ এলাকা জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়ন ৫নং ওয়ার্ড’স্থ বরইতলী ও হোসেনাবাদ গ্রামের প্রায় ৩৫ টি অসহায় পরিবারকে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এছাড়াও বেশ কয়েকটি পরিবারকে নগদ টাকা প্রদান করা হয়েছে।
তরুন সমাজ সেবক কাতার কমিউনিটির পরিচিত মুখ জালাল উদ্দীন জানান, ইতিপূর্বে যৌথভাবে প্রবাস থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে এলাকায়। আর এবার আমি নিজ অর্থায়নে অন্যসময়ের মতো ব্যক্তিগত ভাবে উপরোক্ত খাদ্য সামগ্রী বিতরণ করেছি। আগামিতে ব্যক্তিগত ভাবে আরোও খাদ্যসামগ্রী বিতরণ করব।
এছাড়াও চলমান মহামারী করোনাভাইরাসের সময় সবাই মিলে অসহায় পরিবারগুলোর পাশে দাড়ানোর অনুরোধ জানিয়েছেন এই সফল রেমিটেন্স যোদ্ধা।