১১ সেপ্টেম্বর ২০২৩


দোয়ারাবাজারে ভিজিডি কার্ডের চাল বিতরণ

শেয়ার করুন

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নে ভিজিডি কার্ডের আওতায় ১৭৯ জন হতদরিদ্র পরিবারের মাঝে ৩০ কেজি করে ২ বস্তা ৬০ কেজি চাল বিতরণ করা হয়েছে।

সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুরে সুরমা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনের ৯টি ওয়ার্ডে সর্বমোট ১৭৯ জন অসহায় দুঃস্থ পরিবারের মাঝে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

ভিজিডি কার্ডের এই চাল বিতরণ করেন সুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশীদ। ২০২৩- ২০২৪ অর্থ বছরে ভিজিডি কর্মসূচীর আওতায় ইউনিয়নের দুস্থ প্রত্যেক নারীকে মাসে ৩০ কেজি করে এই চাউল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সুরমা ইউনিয়ন পরিষদের সচিব শামছুল আলম, ইউপি সদস্য আহসান উদ্দিন, শাহজান মিয়া, মনির উদ্দিন, জামাল উদ্দিন, আব্দুর রউফ, শেফালি আক্তার,জাহানারা বেগম প্রমুখ।

শেয়ার করুন