২৮ ফেব্রুয়ারি ২০২৩
নিজস্ব প্রতিবেদক : সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) চলমান নির্মাণাধীন প্রকল্পসমূহের কাজের অগ্রগতি পর্যালোচনা বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সিলেট মেট্রোপলিটন পুলিশের চলমান নির্মাণাধীন প্রকল্পসমূহের কাজের অগ্রগতি বিষয়ে আরোচনা-পর্যালোচনা করা হয়।
মঙ্গলবার এমএমপি’র নবাগত পুলিশ কমিশনার মোঃ ইলিয়াছ শরীফ বিপিএম (বার), পিপিএম-এর সভাপতিত্বে এসএমপির সদর দপ্তরে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশানার (সদর ও প্রশাসন) মোঃ জোবায়েদুর রহমান পিপিএম, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ ও ডিবি) মোহাঃ সোহেল রেজা পিপিএম, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ আজবাহার আলী শেখ পিপিএম, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক এন্ড ইএন্ডডি) আবদুল ওয়াহাব, সিলেট গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ও প্রতিনিধিবৃন্দ, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারি পুলিশ কমিশনার সহ এসএমপি সিলেটের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সবৃন্দ।
সভায় আগত সিলেট গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ও প্রতিনিধিগণ পুলিশ কমিশনারকে সিলেট মেট্রোপলিটন পুলিশের চলমান নির্মাণাধীন প্রকল্পসমূহের কাজের অগ্রগতি সম্পর্কে বিস্তারিতভাবে তোলে ধরেন। পুলিশ কমিশনার সিলেট মেট্রোপলিটন পুলিশের চলমান নির্মাণাধীন প্রকল্পসমূহের কাজের অগ্রগতি ও গুণগত মান নিশ্চিত করণসহ নানা বিষয়ে দিক-নির্দেশণামূলক বক্তব্য প্রদান করে সভার সমাপ্তি ঘোষণা করেন।