ইয়াকুব শাহরিয়ার, দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জে উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নে স্বেচ্ছাশ্রমে এক কৃষকের দুই কিয়ার জমির পাঁকা ধান কেটে দিয়েছেন ইউনিয়নের কান্দিগাঁও গ্রামের যুবকেরা। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত রনাগডরার হাওরে কান্দিগাঁও গ্রামের কৃষক রাকিব আলীর জমিতে এ ধান কাটেন তারা।
যুবকেরা জানান, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কান্দিগাঁও গ্রামের সন্তান ফারুক আহমদ এবং পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কান্দিগাঁও গ্রামের সন্তান নুরুল হক যৌথভাবে তাদের উদ্বুদ্ধ করেন। মূলত তাদের উৎসাহেই এমন কাজ করেছেন তারা।
জানা যায়, গতকাল (বুধবার) বিকালে গ্রামের যুবকদের উদ্বুদ্ধ করেন ফারুক আহমদ ও নুরুল হক। পরের দিন (আজ) সকালে শাহীন রহমান, মো. কিবরিয়া, আবদুল গনি ও তানিম আহমদের ব্যবস্থাপনায় ধান কাটতে যান গ্রামের ৩১জন যুবক।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন রশিদ আলী, আসুক মিয়া, রাশিদ আলী, ফখরুল আহমদ, মিন্টু মিয়া, কুতুব উদ্দিন কামাল, আলী হোসেন, ইয়াকুব শাহরিয়ার, আবদুল আওয়াল, ফরহাদ আহমদ, দেলোয়ার হোসেন, জসিম উদ্দিন, মাহবুবুল হক হাসান, ইমন আহমদ, জহুরুল ইসলাম, আনু মিয়া, সুমন আহমদ, মামুন মিয়া, মিজানুর রহমান, জয়েদ আহমদ, রিয়াজ আহমদ, মহসিন মিয়া, শাহীন শাহ, কামাল হোসেন, তোফায়েল আহমদ, নাইম হোসেন, মেহেদী হাসান, রোকন আহমদ, নাঈম আহমদ, নাহিদ আহমদ, সাঈফ আহমদ, মো. হাসান ও রাহীম হাসান।