১৭ আগস্ট ২০২৩


রাজনগরে পানিতে ডুবে প্রাণ গেল কিশোরের

শেয়ার করুন

রাজনগর সংবাদদাতা : মৌলভীবাজারের রাজনগরে পানিতে ডুবে হৃদয় আহমদ (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। উপজেলার টেংরাবাজরের পার্শ্ববর্তী গ্রামের শিবভটের বাড়ির দীঘিতে এ ঘটনা ঘটে। মৃত হৃদয় উপজেলার টেংরা ইউনিয়নের ইলাশপুর গ্রামের পঙ্কি মিয়ার ছেলে।

জানা যায়, টেংরাবাজরের পার্শ্ববর্তী গ্রামের শিবভটের বাড়ির দীঘিতে নেমে সাতার কাটছিল। এসময় হঠাৎ সে পানিতে তলিয়ে যায়। এসময় তার সাথে থাকা অন্যান্য শিশুরা চিৎকার করলে আশেপাশের লোকজন তাকে উদ্ধার করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের প্রক্রিয়া চলছে।

টেংরা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সদস্য মো. পাবলু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

শেয়ার করুন