২৫ জুলাই ২০২৩
নিজস্ব প্রতিবেদক : সুনামগঞ্জের দোয়ারাবাজারে এক যুবতীর রহস্যজনক মৃত্যু ঘটেছে। তার নাম শারমিনা নাসরিন অপি (১৮)। সে উপজেলার আজমপুর গ্রামের জায়ফর আলী’র মেয়ে।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করে।
পরিবারের দাবি,শারমিনা নাসরিন অপি গলায় ওড়না পেচিয়ে ঝুলন্ত অবস্থায় ছিল। পরে ঘরের দরজা ভেঙ্গে তাকে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে সুনামগঞ্জ সদর থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করে। ময়না তদন্ত শেষে লাশ বাড়িতে নিয়ে দাফন করা হয়।
সুনামগঞ্জ সদর থানার এসআই মতিউর রহমান আজকের সিলেট ডটকমকে জানান, খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করে ছুরতহাল তৈরী করে মর্গে প্রেরণ করি। ময়না তদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করি। এ বিষয়ে দোয়ারা থানা পুলিশ পরবর্তী আইনগত ব্যবস্থা নেবে বলে জানান তিনি।