২৩ এপ্রিল ২০২০


কুরুয়ায় প্রবাসীর উদ্যোগে খাদ্য সহায়তা বিতরণ

শেয়ার করুন

ওসমানীনগর প্রতিনিধি : দেশে করোনা ভাইরাস নিয়ে সংকটময় পরিস্থিতিতে ওসমানীনগর উপজেলার কুরুয়া এলাকায় স্থানীয় ৬শ হতদরিদ্র ও সুবিধাবঞ্চিতদের মধ্যে খাদ্য সহায়তা বিতরণ করেছেন বিশিষ্ট সমাজসেবক, যুক্তরাজ্য প্রবাসী ও হোটেল সিলভিউ এর চেয়ারম্যান আবু আল রশিদ।

বৃহষ্পতিবার দিনভর স্থানীয়দের মধ্যে নিজের ব্যাক্তিগত তহবিল থেকে তিনি এ খাদ্য সহায়তা বিতরণ করেন।

এসময় আবু আল রশিদ বলেন- দেশ আজ ক্রান্তিকাল অতিক্রম করছে। জাতীয় এই দুর্যোগে সরকারের একার পক্ষে জনগনের পাশে থাকা সম্ভব নয়। এজন্য সমাজের বিত্তবানরাও এগিয়ে আসতে হবে। আমি ও আমার পরিবারের পক্ষ থেকে সাধ্যমত মানুষের পাশে দাড়ানোর চেষ্টা করেছি। সমাজে যারা বিত্তবান আছেন সকলে সম্মেলিতভাবে এগিয়ে আসলে এই দুর্যোগে কেউ অনাহারে থাকবেনা।

এসময় উপস্থিত ছিলেন- দয়ামীর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুদ্দীন আহমদ নুনু, ওসমানীনগর থানার এসআই সাইফুল ইসলাম, এএসআই আব্দুর রহিম, বিশিষ্ট মুরব্বী আশিকুর রহমান, মঈনুদ্দিন লেছু, সালেহ আহমদ সালিক, হোটেল সিলভিউ এর ব্যবস্থাপনা পরিচালক আবুল হাসান রুহেল, সমাজসেবক জসিম উদ্দিন, মাহমদ আলী প্রমূখ।

শেয়ার করুন