আহমেদ ইমরান, ছাতক প্রতিনিধিঃ ছাতকের সৈদেরগাঁও ইউনিয়নে নরসিংদী থেকে নিজ বাড়িতে ফিরে আসায় ঐ ব্যক্তির বাড়ী লকডাউন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর ১ ঘটিকার সময় ১১নং গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের ৩নং ওয়ার্ডের খাগামুড়া গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসীর সূত্রে জানা যায়, মৃত মনছর আলীর পুত্র আবুল খয়ের গতকাল রাতে নরসিংদী থেকে নিজ বাড়িতে ফিরে আসেন। এমন খবর পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান আখলাকুর রহমানের নির্দেশে ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আনোয়ার হোসেন, গ্রাম পুলিশ দফাদার মোঃ আলা উদ্দিন, মহল্লাদার মোঃ রইছ আলীসহ স্থানীয় লোকজনের উপস্থিতিতে ঐ বাড়িতে গিয়ে লাল নিশানা টাঙিয়ে বাড়িটি লকডাউন করা হয়। সরকারি নীতিমালা অনুযায়ী ১৪ দিন নিজ ঘরে হোম কোয়ারেন্টিনে বসবাস করা ও প্রতিবেশিদের সাথে মিলামেশা না করার জন্য বলা হয়েছে।